• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

যুক্তরাষ্ট্রে ছাদ ফুটো করে ঘরে পড়ল উল্কাপিণ্ড!

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৩ মে, ২০২৩
বিশেষজ্ঞরা এটিকে উল্কাপিণ্ড বলে দাবি করেছেন। ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহর এলাকার একটি বাড়ির ছাদে একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে। ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো। মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছয় ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থের বস্তুটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল।

গত সোমবার নিউজার্সির হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে দুই দশমিক দুই পাউন্ড ওজনের বস্তুটি পড়ে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা দিকে ঘরের এক কোণে এটি দেখতে পান বাসিন্দারা। বড় আলুর আকৃতির বস্তুটি নিয়ে তারা ধন্দে পড়ে যান। বিষয়টি জানাজানি হলে বিশেষজ্ঞরা শনাক্তের চেষ্টা শুরু করেন।

মার্কিন বিশেষজ্ঞরা বস্তুটির বাহ্যিক আকৃতি, ঘনত্ব পরিমাপ ও ইলেকট্রনিক মাউক্রোস্কোপ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবশেষে জানা যায়, বস্তুটি পৃথিবীর নয়। এটি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড।

কলেজ অব নিউজার্সির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান নাথান ম্যাগি বলেন, কলেজের শিক্ষার্থী, অধ্যাপকসহ আমার জন্য উল্কাপিণ্ড পরীক্ষার সুযোগ ছিল বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

পরিবারটি বলছে, এ ঘটনায় কেউ আহত না হওয়ায় তারা স্বস্তিবোধ করছে। বাড়ির ছাদে আছড়ে পড়া বস্তুটিকে তারা মহাকাশ থেকে পাওয়া একটি উপহার হিসেবে বিবেচনা করছে।

সুজি কপ নামের পরিবারটির এক সদস্য বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়।

সুজি কপ বলেন, তারা বস্তুটিকে উল্কাপিণ্ড বলে ভাবছেন। বস্তুটির আঘাতে মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ পাথর ভেবে তিনি বস্তুটিকে স্পর্শ করেছিলেন। স্পর্শ করে বুঝতে পারেন, বস্তুটি গরম হয়ে আছে।

সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ