• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মিনিকেটের কারণে বছরে অপচয় হচ্ছে এক কোটি টন চাল: উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাল ছেঁটে মিনিকেট করায় বছরে এক কোটি টন চাল অপচয় হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, মিলে চাল কেটে মিনিকেটের মতো চিকন চাল বাজারজাতকরণের কারণে প্রতিবছর এক কোটি টন চাল অপচয় হচ্ছে। এটি খাদ্য উৎপাদনের সাফল্য ম্লান করে দিচ্ছে। এসব অপচয় কমাতে হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশের কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ