• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের শুরুর দিন বিকেল ৩টায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে।

এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ