• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

ভোট দেবেন না ডলি সায়ন্তনী-মাহি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

রোববার (৭ জানুয়ারি) ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

তারকাঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, নায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী। জানা গেছে মাহিয়া মাহি ও ডলি সায়ন্তনী ভোট দিচ্ছেন না।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহি। সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি ঢাকার উত্তরার ভোটার। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না। তবে চাইব, আমার নির্বাচনী এলাকার মানুষেরা যেন তাদের ভোটটা দিতে পারেন।

অন্যদিকে ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে প্রার্থী হয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকার ভোটার আমি। বারিধারায় ভোট দিই আমি। তবে পাবনায় থাকায় ভোটটা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকা পাবনা-২ এ থাকব। প্রতিটি কেন্দ্রে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ