• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করার কথা জানিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, ইসির জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যাদের জন্ম ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর।

আর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ