• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভোটকেন্দ্রে সাংবাদিকরা কি করতে পারবেন, কি পারবেন না

দেশের আওয়াজ ডেস্ক : / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ভোটের সময় ভোট কেন্দ্রে সাংবাদিকরা কি ধরণের কাজ করতে পারবেন বা কি ধরণের কাজ করতে পারবেন না সে বিষয়ে নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে গিয়ে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজন পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে।

কী করা যাবে, কী যাবে না

* বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।

* গোপনকক্ষের ছবি তোলা যাবে না

* একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না; ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট।

* ভোটকক্ষের ভেতরে নির্বাচনী কর্মকর্তা, এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া যাবে না।

* ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

* ভোটকেন্দ্র সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে করতে হবে।

* ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।

* ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ