• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ নিয়ে ‘ভায়েরা আমার’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ভায়েরা আমার’ নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী, এছাড়া তিনি বইটির ভূমিকাও লিখেছেন। ভাষণ সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এখন পর্যন্ত পাওয়া জাতির পিতার সব ভাষণ বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি ভাষণের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়েছে।

ভাষণসমগ্রটির ভূমিকায় প্রধানমন্ত্রী উল্লেখ করে লিখেছেন, ‘নতুন প্রজন্ম বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বঙ্গবন্ধুর ভাষণ শুধু পড়া নয়, সেগুলোর মর্মার্থ অনুধাবন করে নিজ নিজ জীবনে অনুশীলন করতে হবে।’

জাতির পিতার এই ভাষণসমগ্রের প্রধান বৈশিষ্ট হল এতে এখন পর্যন্ত পাওয়া সকল ভাষণ অন্তর্ভূক্ত করা হয়েছে। বইটির দুইশো ভাষণের মধ্যে বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে প্রাপ্ত টেপ/সিডি হতে একশোটিরও বেশি ভাষণ সংগ্রহ করা হয়; যা শ্রুতিলিখনের মাধ্যমে বইটিতে সংযোজন করা হয়েছে। প্রতিটি ভাষণের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে। বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ