• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভারতের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
ছবি: পিআইডি

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পেতে যে ভোগান্তি হয় সেটা কমানো এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় ‍নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণব ভার্মা।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন। পরে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী নিজের এই কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসাব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে দুই বছর লাগবে।

ডোনাল্ড লু’র ঢাকায় সফর প্রসঙ্গে নানক বলেন, নির্বাচনের আগে ডোনাল্ড লু’র সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আমার মনে হয় লু-এর এবারের সফর বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ