• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে নিজ দেশের ফুটবল দলের একটি জার্সি উপহার দিয়েছেন। তাতে ‘শেখ হাসিনা’ লেখা রয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে পর্তুগিজ ভাষায় অনূদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই উপহার দেন। এছাড়া আওয়ামী লীগের প্রতীক নৌকা ক্রেস্টও উপহার দেন।

সাক্ষাৎকালে ব্রাজিলকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রফতানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা তাদের জন্য আরও সাশ্রয়ী হবে।

দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ