• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফিসহ ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ