• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত, তদন্তের দাবি

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে।

মিজানুর রহমান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি। এছাড়া দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করা উচিত। এছাড়া ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের গুদাম পুনরায় চালুর আহ্বান জানানো হয়েছে।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এতে অনেক পণ্য ভস্মীভূত বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারা বলেন, এটি কি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ ছিল-তাও বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ