• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

বিমসটেকে যোগ দিবেন প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউসূসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যেতে পারেন তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়। তিনি আজ ব্যাংকক পৌঁছেছেন।

ব্যাংককে আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য শীর্ষ নেতারা যোগ দিবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন। ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ