• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয় এবং তাদের অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন, সব মিশন থেকে ছবি সরানো হয়েছে কি না।

বিদেশে নিযুক্ত একাধিক মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন। তবে দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশন এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও জানিয়ে দেওয়ার।’

আরেক কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ নির্দেশ পৌঁছে দিয়েছেন, পাশাপাশি কাছাকাছি একটি মিশনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এক কূটনীতিক আবার বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, তা জানি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ