• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে হচ্ছে সার্চ কমিটি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সার্চ কমিটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটির প্রধান করা হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক মনোনীত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সার্চ কমিটিতে থাকবেন। তারা হলেন পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সি আর আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। শিগগির এ ব্যাপারে প্রজ্ঞাপন হবে বলে সূত্রে জানা গেছে।

এর আগে সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়ত প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে। আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব।

ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিছুর রহমান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গঠিত এই কমিশনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি বহুল বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ