বাসুদেবপুর ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ীর আয়োজনে সরিষার বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার উম্মে সালমা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) সাবিনা বেগম , বাসুদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও কৃষক/ কৃষাণী উপস্থিত ছিলেন।