• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা ৩ দিনের মধ্যে

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কারও বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকায় তালিকা স্থগিত করার তিন দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

মহাপরিচালক বলেন, তালিকার মধ্যে কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাহলে, সেটি বাতিল করা হবে। তিন দিনের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ হবে ।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে তালিকা স্থগিতের তথ্য জানানো হয়।

বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪‍‍` এর এক সভা শনিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‍‍`বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪‍‍` এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘এই অবস্থায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে’, নোটিশে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ