• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশ ব্যাংক প্রথমবার নিলামে কিনল ডলার

দেশের আওয়াজ ডেস্ক : / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ ব্যাংক প্রথম বারের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে কিনেছে ডলার। রোববার (১৩ জুলাই) এই নিলাম অনুষ্ঠিত হয়।

এ সময় ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়, যা সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ডলার সংকট মোকাবিলায় রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক; গত তিন অর্থবছরে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বাজারে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা।

জানা গেছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত রেট দেয়। কেউ কেউ ১২০.৬০ টাকা পর্যন্ত কিনলেও, বেশিরভাগ ব্যাংক দিনে শেষে ১২০ টাকার বেশি দিতে রাজি হয়নি। অথচ গত সপ্তাহের শুরুতে রেমিট্যান্স ডলারের রেট ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা। সে হিসাবে এক সপ্তাহে ডলারের দরপতন হয়েছে ২ টাকা ৯০ পয়সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ