• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশে ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১১ জুন, ২০২৫

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি তরুণরা।’ নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

এর আগে, গত শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ