• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার খোলার চেষ্টা চলমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার খোলে সেই চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, বাংলাদেশে ইউরোপের যে দেশগুলোর দূতাবাস নেই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে, সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। রোমানিয়া ক্ষেত্রবিশেষে কখনো ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করেছে।

রফিকুল আলম বলেন, ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে, সে জন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে যে, এমন ব্যবস্থা গ্রহণের আগে সেসব দেশগুলোকেও অনেক ধরণের অনুমোদন নিতে হয়, এমন সিদ্ধান্ত কোনো দেশই তাড়াহুড়ো করে নিতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ