• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: রুশ পররাষ্ট্রমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, বাইরের শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চাপ তৈরির চেষ্টা করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সের্গেই এসব কথা বলেন।

এসময় রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রূপপুর প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে বলেও জানিয়েছেন ল্যাভরভ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রাশিয়ার অন্যতম অংশিদার।

এদিকে রাশিয়া থেকে এলএনজি আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান সের্গেই ল্যাভরভ। ফুলের তোড়া দিয়ে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে এটি প্রথম সফর।

ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন ল্যাভরভ। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মস্কোর প্রচেষ্টার অংশ হিসাবে এই সফরকে একটি পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো।

আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা থেকে দিল্লি যাবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ