• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর পদের উপ-নির্বাচন স্থগিত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্যপদে উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সীমানা জটিলতা নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৯ মার্চ ওই ওয়ার্ডে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ