• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

বন্যায় এখন পর্যন্ত নিহত ৫২, ক্ষতিগ্রস্ত ৫৪ লাখ ৮০ হাজার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

দেশের ১১ জেলায় চলমান বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লক্ষ ৮০ হাজার মানুষ।পানিবন্দি ১০ লাখ ৭২ হাজার পরিবার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার মৃত্যুর সংখ্যা ছিল ৩১ জন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যা অক্রান্ত জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

নিহতদের মধ্যে-কুমিল্লায় ১৪, ফেনী ১৭, চট্টগ্রাম ৬, নোয়াখালী ৮, কক্সবাজার ৩ এবং মৌলভীবাজার, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মারা গেছেন।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ৪০ হাহার ৫১০ জন লোক এবং ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ