• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

বঙ্গবন্ধুর জন্মদিনে কন্যা শেখ হাসিনার প্রতিজ্ঞা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দেশবাসীর প্রতি চিরকুটে এক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় আজ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন।

‘জাতীয় শিশু দিবস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’নিজ হাতে লেখা ওই চিরকুটে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ওই চিরকুটে তিনি এ কথাও লিখেন।

টুঙ্গিপাড়ায় রোবববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুষ্পস্তবক অর্পণ করেন ।

এরপর ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ