• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি লিখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রয়াত দুরন্ত বিপ্লব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ