• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘দরদ’: অনন্য মামুন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব খান। ‘দরদ’ নামের এ ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন। কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে কথা বলছেন তিনি। এবার জানালেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

অনন্য মামুন আজ বুধবার নিজের ফেসবুকে ‘দরদে’র শুটিং শুরু থেকে মুক্তির তারিখ জানিয়ে লিখেছেন, ‘এটাই শেষ স্ট্যাটাস। শুটিং শুরু ২০ অক্টোবর। নভেম্বরের মাঝেই শুটিং শেষ, ৬টি ভাষায় ২৪ টি দেশে এক সাথে মুক্তি, ২ ফেব্রুয়ারি ২০২৪ই শুভমুক্তি।’

শুরু থেকেই ছবিটির নায়িকা নিয়ে রহস্য তৈরি হয়েছিল। প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান শেহনাজ গিলদের নাম জড়িয়েছিল শাকিবের সঙ্গে। পরে জানা যায় কিং খানের সঙ্গে সিনেমাটিতে জুটি বাঁধবেন সোনাল চৌহান।

এরপর অন্য অভিনয় শিল্পীদের নাম প্রকাশ করেন নির্মাতা মামুন। সেখানে দেখা যায়, ছবিতে সোনাল ছাড়াও থাকবে, রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

রোববার (৮ অক্টোবর) এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এটি প্রযোজনার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও থাকবেন ভারতের একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ