• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাপ্রধান। সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্যটি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ