• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ অক্টোবর) এই সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ওই সময় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ