• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, সিনিয়র সাংবাদিক ও টকশোর পরিচিত মুখ মনির হায়দার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সরকারি এক প্রজ্ঞাপনে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, মনির হায়দারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

‌মনির হায়দার ইত্তেফাক, মানবজমিন, জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দ্য গ্রিন চ্যানেল’ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাংলাদেশের খবরা-খবর উপস্থাপন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ