• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধানমন্ত্রীর বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন স্থগিত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যেতে চেয়েছিলেন আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। তবে এদিন জাতীয় সংসদে অধিবেশন থাকায় প্রধানমন্ত্রীর বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন স্থগিত করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বুধবার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সংসদ অধিবেশন আছে, এ কারণে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না।

এ দিকে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তাদের ছয়টি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকাল সাড়ে ৮টার মধ্যে সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গাড়ি সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকবে। আর সচিবালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তাদের সচিবালয়ের ভেতরে নামিয়ে দিয়ে গাড়িগুলো জাতীয় ঈদগাহ মাঠে পার্কিংয়ে রাখতে হবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গানম্যানরা অস্ত্র বহন করবেন না। ৮ ফেব্রুয়ারি সচিবালয়ের ভেতরে কোনো সভার আয়োজন করা যাবে না। সাত ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ