• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পোস্টাল ভোটিংয়ে প্রবাসীদের নিবন্ধন শুরু হচ্ছে

দেশের আওয়াজ ডেস্ক : / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোট দিতে আজ বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাত থেকে নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন। এ সময়ের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচদিন করে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আজ রাত ১২টার পর থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। প্রবাসীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে। ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি- এমন সমস্যা আমরা পেয়েছি। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিক সংশোধনের চেষ্টা করা হবে।

ইসি সচিব আরও আশ্বস্ত করেন যে, তাদের টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন। একই দিনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মক ভোটিং (রিকহার্সাল) আয়োজনের কথাও জানান ইসি সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ