• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

পে-স্কেল নিয়ে ডিসেম্বরেই নতুন ঘোষণা

দেশের আওয়াজ ডেস্ক : / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা। আগামী ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সেখানে আগে থেকেই নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত রাখা হয়। এর পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা জানান, পে-স্কেল বাস্তবায়নে ১ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা গেলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ