• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

দেশের আওয়াজ ডেস্ক : / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পূবালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ