• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন্

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বছর নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই। সারাদেশে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এরমধ্যে এক লাখ রয়েছে সশস্ত্র বাহিনী।’

তিনি বলেন, ‘এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে ৭০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ