• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূজামণ্ডপে নিরাপত্তায় সারাদেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশের মোট ২৮৫৭টি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। এর মধ্যে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ এক হাজার ৪১১টি পূজামণ্ডপে বিশেষ নজর রাখা হচ্ছে।

বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এছাড়া বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা দেশজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, পূজা চলাকালে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

নিরাপত্তা ব্যবস্থা সফল হলে পূজার ভক্তরা আরও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ