• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

পুঁই বীজ খেলে কী হয়?

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

সবজির মধ্যে অতি পরিচিত একটি পুঁই। সাধারণত পুঁই শাক দিয়ে ভাজি, তরকারি নানা পদ তৈরি হয়। তবে শাকের মতো এর বীজও খাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন জাগে, পুঁই শাকের বীজ খেলে কী হয়? এটি কি স্বাস্থ্যের জন্য উপকারি না ক্ষতিকর?

পুঁই শাকের বীজে রয়েছে নানা রোগের ওষুধ। সবজি হিসেবে এটি খেলে নানা রোগ থেকে মুক্তি মিলবে। চলুন বিস্তারিত জানা যাক-

পুঁই বীজের পুষ্টিগুণ

কাঁচা অবস্থায় পুঁই বীজের রঙ সবুজ এবং পাকলে নীলচে কালো রঙের দেখায়। এই পুঁই বীজে রয়েছে ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন ও জিংকের মতো উপকারি সব উপাদান।

রক্তের ফ্যাট নিয়ন্ত্রণে থাকে

পুঁই শাকের বীজ নিয়মিত খেলে রক্তে ফ্যাট বাড়ার শঙ্কা কমে যায়। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি রক্তের ফ্যাট নিয়ন্ত্রণে রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করে

পুঁইশাকের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে। পাকস্থলী কিংবা বিভিন্ন ক্যানসার রোগ উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে পুঁই বীজ খান।

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি

ডায়াবেটিস আক্রান্ত রোগীরা পুঁইশাকের বীজ খেতে পারে। এই বীজ রক্তে গ্লুকোজ এর মাত্রা স্বাভাবিক রাখে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পুঁই বীজ।

পুষ্টিবিদদের মতে, মৌসুমের বাকি সব খাবারের মতো খাদ্যতালিকায় পুঁই বীজ বা ফল রাখা উচিত। এটি স্বাস্থ্যের জন্য উপকারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ