• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

পিছিয়ে গেল ‘কাজলরেখা’র মুক্তি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

গিয়াস উদ্দিন সেলিমকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ই তাকে জানার জন্য যথেষ্ট। সম্প্রতি তুলির শেষ আচড় টেনেছেন তার স্বপ্নের সিনেমা ‘কাজলরেখা’তে। ধরে ধরে করেছেন ছবিটির গল্প, চিত্রনাট্য, প্রতিটি দৃশ্য।

এদিকে ছবিটি নিয়ে অপেক্ষার প্রহর কাটছে না। ৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও বদলে গেছে দিনক্ষণ। সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না। আগামী বৈশাখে মুক্তি পাবে ছবিটি।

এ প্রসঙ্গে সেলিম বলেন, “বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজলরেখা’। এ কারণে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তা ছাড়া এর আগে ঈদও আছে। দুটিই বাঙালির বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে।”

ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির একাধিক গান। গানগুলোতে উঠে এসেছে আবহমান বাংলার দৃশ্য। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ