• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

পাল্টা শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকা আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পাল্টা শুল্ক নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করতে রোববার ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এই সফরে প্রতিনিধিদলটি শুল্ক আরও কমানোর বিষয়েও আলোচনা করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর-ইউএসটিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে খসড়া নিয়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে চূড়ান্ত রূপ দেয়া হবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পাল্টা শুল্কের বিষয়ে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে আলোচনায় দুই পক্ষ একমত হলে সেই খসড়ায় সংশোধন এনে চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ