• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার বারাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না।

এর আগে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ