• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী ব্রিফিংয়ে পিটার হাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও কানাডা, জার্মানি ও রাশিয়ার দূতসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমামাধ্যম ব্যক্তিত্বরা এতে উপস্থিত রয়েছেন।

আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন, কূটনৈতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ