• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

নৌ বাহিনীর প্রধানের সঙ্গে কাতার নৌপ্রধানের সাক্ষাৎ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ সফর করছেন কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি।

এই সফরের অংশ হিসেবে সোমবার (৬ জানুয়ারি) বনানীর নৌবাহিনী সদর দফতরে বাহিনীপ্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দফতরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নৌবাহিনী সদর দফতরের পিএসও, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সফরকালে তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই দিনে বাংলাদেশ সফর শেষে তিনি আজ ঢাকা ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ