• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রেস সচিব

দেশের আওয়াজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিউল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। আর মব ভায়োলেন্স এখন নাই। আগে ছিল, তা কঠোরভাবে দমন করা হয়েছে। আর এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারাই ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন। কেউ কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন সংশয় নাই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সত্যিকার অর্থে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরো বলেন, সর্বত্র নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারা প্রচারণায় নেমেছে। মিছিল মিটিং করছে।

ঐক্যমত কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, তারাই এই ভুয়া কথা প্রচার করছেন। টকশোতে গিয়ে অসত্য কথা বলছেন। কিছু কিছু মিডিয়াও এগুলো প্রচার করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আল মামুন জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ