• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করতে চাই না, আমরা সন্ত্রাস চাই না। এটা আমাদের লক্ষ্য। এটা পশ্চিমাদেরও লক্ষ্য। বিএনপি সন্ত্রাসী দল, কেউ তাদের পছন্দ করে না। নেতৃত্বের গাফলতি এবং অপরিপক্বতার কারণে তারা অনেকের (বিদেশিদের) সমর্থন হারিয়েছে।

ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসা বড় চ্যালেঞ্জ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই অধিক সংখ্যক লোক যেন কেন্দ্রে এসে ভোট দেয়। কিন্তু বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে। কোনো আতঙ্কের কারণ নাই। এবারের নির্বাচন কমিশন খুব শক্তিশালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ