• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে, জানালেন সিইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশে সিইসি বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন।

তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ