• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন সফরসঙ্গীসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌছান তারা।

জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।

এর আগে বাংলাদেশ সময় রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দু’দিন আগেই তিনি নিউইয়র্কে পৌঁছেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। সে সময় তিনি তার বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন এজেন্ডার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ