• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের রিক্রুট ব্যাচ-২০২৪-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলশহীদ ক্যাপ্টেন শামসুল হুদা প্যারেড গ্রাউন্ড, ইসিএসএমই সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ (ই-ইন-সি) মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

এছাড়া কুচকাওয়াজ পরিদর্শন করেন, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেছেন। অনুষ্ঠানে প্রদান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগনের পরিবারের সদস্যবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ