ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী এনডিএ জোটের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দেয়া হয়েছে বলে বুধবার (৫ জুন) জানা গেছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখেন, ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।
এদিকে বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া উন্মুক্ত জলাশয় স্থায়ী সংরক্ষণ ও উৎপাদনশীলতা বাড়াতে হাওর অঞ্চলে মৎস্য ও জলজ অভয়ারণ্য গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব অভয়ারণ্যে মাছ শিকার পুরোপুরি বন্ধ থাকবে।
জাতীয় সংসদের এ অধিবেশনেই বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন।