• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

নতুন বছরেও রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনে এসেছে ৯ হাজার কোটি টাকা

দেশের আওয়াজ ডেস্ক : / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিদায়ী বছরের মতো নতুন বছরেও সুবাতাস বইছে রেমিট্যান্সে। বছরের প্রথম ৬ দিনেই দেশে ৭৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এসেছে ৯ হাজার ৩৯৪ কোটি টাকা।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি জানুয়ারির প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

৬ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ১৬ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।

এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার; যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ