• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বসেছেন আইনসভার সদস্যরা। এই অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় সংসদের বৈঠক বসে।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলির সদস্য মনোনয়ন দেন। এবারের অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন— আওয়ামী লীগের এমএ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা।

এরপর পর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন।

এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেখানে চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ