• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

দেশ স্থিতিশীল, সরকার নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ এখন স্থিতিশীল রয়েছে, সরকার নির্বাচনের জন্য প্রস্তুত।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমি এখানে এসেছি আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। এক বছর আগে আমরা দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানে এক হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত। আমরা নির্বাচনের সময় ঘোষণা করেছি। এক বছরে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে। তাই আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছি।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি, রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার একটা সমাধান বের করতে পারবো।

তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে চলছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছেন প্রধান উপদেষ্টা। আজই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ