• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]

দুই দিনে রাজধানীতে ট্রাফিক আইনে ১৭৭৯ মামলা, জরিমানা ৭৩ লাখ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ১ হাজার ৭৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৭৯টি মামলা করেছে। এতে ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৫৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া, ৭৮টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ